সংবাদ

ঈদে মুক্তি পাচ্ছে মাহি ও তায়েবের ‘অফিসার’

বিনোদন প্রতিবেদন
বিনোদন প্রতিবেদন
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:২৫ পিএম

ঈদে মুক্তি পাচ্ছে মাহি ও তায়েবের ‘অফিসার’

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘অফিসার’। ছবিটির মুক্তির ঘোষণা দিয়েছেন এর নায়ক ডি এ তায়েব। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন হিসেবে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে এর প্রচারণা। অ্যাকশনধর্মী এই সিনেমায় মাহিয়া মাহিকে নতুনভাবে দেখতে পাবেন দর্শক, এমনটাই জানিয়েছেন নির্মাতারা।

দীর্ঘদিন ধরেই বড় পর্দায় অনিয়মিত মাহিয়া মাহি। ব্যক্তিগত ব্যস্ততা এবং দেশের বাইরে অবস্থানের কারণে তাকে নিয়মিত অভিনয়ে দেখা যায়নি। তবে ‘অফিসার’ সিনেমার মাধ্যমে আবারও দর্শকদের সামনে ফিরছেন তিনি। নায়ক ডি এ তায়েব বলেন, ঈদে দর্শকদের জন্য ভিন্নধর্মী গল্প নিয়ে আসছে ‘অফিসার’। তিনি আশাবাদী, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে এবং প্রেক্ষাগৃহে ইতিবাচক সাড়া ফেলবে।

সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী ঈদেই ছবিটি মুক্তির লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এস জি প্রোডাকশন প্রযোজিত এ চলচ্চিত্রে মাহিয়া মাহি ও ডি এ তায়েবের পাশাপাশি আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, আনহা তামান্না, হাবিব খান, সুমন মাহমুদ, শরীফ সারওয়ার ও মুকুল চৌধুরী। ‘অফিসার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন দেবাশীষ সরকার। চিত্রগ্রহণে রয়েছেন আসাদুজ্জামান মজনু এবং রূপসজ্জায় কাজ করেছেন জামাল ও শামীম রেজা। ঈদকে সামনে রেখে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি দর্শকদের কাছে কতটা সাড়া ফেলতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

ঈদে মুক্তি পাচ্ছে মাহি ও তায়েবের ‘অফিসার’

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত