সংবাদ

দেশের সকল ৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যা হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধি, মাদারীপুর
প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:১৬ পিএম

দেশের সকল ৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যা হবে : স্বাস্থ্যমন্ত্রী
মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ছবি : সংবাদ

দেশের সকল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

সোমবার (১১ মে) বিকেল ৬টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সকল ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।’

চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতির বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ চিকিৎসকই হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দুই-একজন দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

দেশের সকল ৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যা হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

দেশের সকল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

সোমবার (১১ মে) বিকেল ৬টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সকল ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।’

চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতির বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ চিকিৎসকই হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দুই-একজন দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত