সংবাদ

সৌদিতে পৌঁছেছেন ৫২ হাজারের বেশি হজযাত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:২৭ এএম

সৌদিতে পৌঁছেছেন ৫২ হাজারের বেশি হজযাত্রী

​চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৩৪টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান।

​মঙ্গলবার (১২ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করেছে হেল্প ডেস্ক। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিসের সমন্বয় এই তথ্য জানানো হয়েছে।

​হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, তিনটি এয়ারলাইনসের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন:

​বিমান বাংলাদেশ এয়ারলাইনস: ৬৩টি ফ্লাইটে গেছেন ২৫ হাজার ৭৩ জন।

​সৌদি এয়ারলাইনস: ৪৯টি ফ্লাইটে গেছেন ১৮ হাজার ৪০২ জন।

​ফ্লাইনাস এয়ারলাইনস: ২২টি ফ্লাইটে পৌঁছেছেন ৮ হাজার ৮৮৯ জন।

​মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ৪৮ হাজার ২৬৩ জন।

​এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাচ্ছেন। মোট ৬৬০টি এজেন্সি এই কার্যক্রম পরিচালনা করছে। গত ১৭ এপ্রিল রাতে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বছরের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

​চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে ৩০ জুন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

সৌদিতে পৌঁছেছেন ৫২ হাজারের বেশি হজযাত্রী

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত