একটি আধুনিক, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের এই পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী বলেন, "বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের জন্য নিরাপদ সমাজ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পেশাদার পুলিশ বাহিনীর ভূমিকা অনস্বীকার্য।"
সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের লক্ষ্য ও আদর্শ তুলে ধরে বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’-এর ধারাবাহিকতায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আমরা সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো আমাদের সরকারের অন্যতম লক্ষ্য।"
এসময় তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন এবং রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা রক্ষায় পুলিশের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করে আরও বলেন, "বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবেন।"
অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে মন্ত্রী কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, সরকারের আর্থিক সামর্থ্য ও অগ্রাধিকার বিবেচনা করে এসব দাবি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, সুযোগ-সুবিধা বৃদ্ধি পুলিশের কাজের মানের ওপর নির্ভর করবে।
মন্ত্রী বলেন, "পুলিশের পারফরম্যান্স বৃদ্ধির ওপর আমি জোর দিচ্ছি। এসব দাবি-দাওয়া বাস্তবায়ন পুলিশের পারফরম্যান্সের ওপর অনেকাংশে নির্ভর করবে।"
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সিআইডি'র অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। এছাড়া পুলিশ হেডকোয়ার্টারের আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন