সংবাদ

ঋণের টাকা নিয়ে ফেরার পথে ছিনতাই

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:৫৬ এএম

ঋণের টাকা নিয়ে ফেরার পথে ছিনতাই
আটকৃত ব্যক্তি। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে ব্যাংক থেকে এনজিওর ঋণের টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা ৩-৪ জন দুর্বৃত্ত এক নারীর গতিরোধ করে তার কাছ থেকে ৬ লাখ ৫৬ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে। এ সময় দুর্বৃত্তদের ধাক্কায় ও হামলায় মোছা. সেলিনা খাতুন নামের ওই নারী আহত হয়েছেন।

সোমবার (১১ মে) উপজেলার মথুরানগর এলাকার ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা খাতুনের নামে ‘শিশু নিলয় ফাউন্ডেশন’ নামের একটি এনজিও থেকে ৬ লাখ টাকা ঋণ নেওয়া হয়। সেলিনা খাতুন ও তার পুত্রবধূ মিতালী খাতুন জনতা ব্যাংকের জীবননগর শাখা থেকে ওই টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মথুরানগর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় সেলিনা খাতুনকে মারধর করে তার কাছে থাকা মোট ৬ লাখ ৫৬ হাজার টাকা, একটি ভ্যানিটি ব্যাগ ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় সেলিনা খাতুনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রকাশ্য দিবালোকে এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ছিনতাইয়ের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ঋণের টাকা নিয়ে ফেরার পথে ছিনতাই

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত