সংবাদ

১৬ বছর পর কৃষক হত্যার রায়, ৩ জনের যাবজ্জীবন

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০১:৪৭ পিএম

১৬ বছর পর কৃষক হত্যার রায়, ৩ জনের যাবজ্জীবন
টাঙ্গাইলে হত্যা মামলার রায় শেষে সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিঃ সংবাদ

টাঙ্গাইলের সখীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে কৃষক দুলাল হোসেনকে পিটিয়ে হত্যার ১৬ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সখীপুর উপজেলার কচুয়া দক্ষিণপাড়া গ্রামের রওশন আলী (৫৬), মোস্তাক (৪৭) ও আবুল কাশেম (৬৭)। রায়ে যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্তদের মধ্যে মোস্তাক পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৯ সালের ৯ জুলাই কচুয়া দক্ষিণপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে যান। এতে বাধা দিতে গেলে আব্দুল ওহাব সিকদার ও তার চাচাতো ভাই দুলাল হোসেনের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় দুলালকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আব্দুল ওহাব সিকদার বাদী হয়ে সখীপুর থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ ১৬ বছর আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এই রায় ঘোষণা করা হলো।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শাহজাহান কবীর রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে তিনজনকে দোষী সাব্যস্ত করেছেন এবং বাকিদের খালাস দিয়েছেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

১৬ বছর পর কৃষক হত্যার রায়, ৩ জনের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত