চীনের বেইজিংয়ে অবস্থিত চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষ করে তিনি এই জাদুঘর পরিদর্শনে যান।
জাদুঘরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ স্বাগত জানান এর কিউরেটর। এরপর তিনি প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের পুরো জাদুঘরটি ঘুরিয়ে দেখান। প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ প্রতিনিধিদলকে নিয়ে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং সেখানে একটি বিশেষ ইমার্সিভ অডিও-ভিজ্যুয়াল কোস্টার শো উপভোগ করেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের পরিদর্শক বইয়ে (ভিজিটরস বুক) স্বাক্ষর করেন। এরপর স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসের উদ্দেশে জাদুঘর প্রাঙ্গণ ত্যাগ করেন। বিদায়বেলায় জাদুঘরের কিউরেটর তাঁকে বিদায় জানান।
এর আগে, আজ সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর গ্রেট হল অব দ্য পিপলে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজি। এই সাক্ষাতের পরপরই একই স্থানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে রয়েছেন প্রধানমন্ত্রী। গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তিনি তাঁর প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন। এরপর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘সামার দাভোস ২০২৬’-এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। সেখানে দুই দিনের কর্মসূচি শেষে গত বুধবার বিকেলে তিনি বেইজিং পৌঁছান।
সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় এবং দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (MoU) আনুষ্ঠানিকভাবে সই হয়।
আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের রওনা হওয়ার কথা রয়েছে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন