সংবাদ

সাঙ্গু নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:৪৪ পিএম

সাঙ্গু নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
বান্দরবানের সাঙ্গু নদীতে নিখোঁজ হন হৃদয় হাসান। ছবি : সংবাদ

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর হৃদয় হাসান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে শহরের কালাঘাটা পাগলি খুম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় হাসান শহরের ক্যাচিংঘাটা এলাকার মো. জয়নাল আবেদীন ও নাহিদা আক্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে হৃদয় বাড়ি থেকে ক্যাচিংঘাটা বোটঘাট এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর চরে তার ব্যবহৃত জুতা পাওয়া গেলেও তার সন্ধান মেলেনি। এতে ধারণা করা হয়, নদীতে গোসল করতে নেমে তিনি তলিয়ে গেছেন।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সদস্যরা গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করেন। আজ সকালে নদীর একপাশে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। পরে তারা গিয়ে হৃদয়ের মরদেহ শনাক্ত করেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, সাঙ্গু নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সাঙ্গু নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর হৃদয় হাসান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে শহরের কালাঘাটা পাগলি খুম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় হাসান শহরের ক্যাচিংঘাটা এলাকার মো. জয়নাল আবেদীন ও নাহিদা আক্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে হৃদয় বাড়ি থেকে ক্যাচিংঘাটা বোটঘাট এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর চরে তার ব্যবহৃত জুতা পাওয়া গেলেও তার সন্ধান মেলেনি। এতে ধারণা করা হয়, নদীতে গোসল করতে নেমে তিনি তলিয়ে গেছেন।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সদস্যরা গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করেন। আজ সকালে নদীর একপাশে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। পরে তারা গিয়ে হৃদয়ের মরদেহ শনাক্ত করেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, সাঙ্গু নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত