সংবাদ

ফেসবুকে হজ প্যাকেজের ফাঁদ, সতর্ক করলো ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম

ফেসবুকে হজ প্যাকেজের ফাঁদ, সতর্ক করলো ধর্ম মন্ত্রণালয়
ছবি : সংগৃহীত

অনুমোদনহীন কোনো এজেন্সি, গ্রুপ বা কাফেলার মাধ্যমে ২০২৭ সালের হজের জন্য আর্থিক লেনদেন না করতে বিশেষ সতর্কবার্তা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ জুন, ২০২৬) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হজে গমনেচ্ছুদের এই অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু অনুমোদনহীন এজেন্সি, এজেন্ট বা কাফেলা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ ঘোষণা করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ছাড়া অন্য কারও হজ কার্যক্রম পরিচালনার কোনো আইনগত সুযোগ নেই। এসব অনুমোদনহীন প্রতিষ্ঠানের মাধ্যমে হজে গমনও সম্ভব নয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৭ সালের হজ প্যাকেজ এবং প্রয়োজনীয় গাইডলাইন খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

প্রকাশিতব্য সেই প্যাকেজ ও গাইডলাইন অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রতারণা এড়াতে ধর্ম মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বৈধ এজেন্সির তথ্য যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

ফেসবুকে হজ প্যাকেজের ফাঁদ, সতর্ক করলো ধর্ম মন্ত্রণালয়

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

অনুমোদনহীন কোনো এজেন্সি, গ্রুপ বা কাফেলার মাধ্যমে ২০২৭ সালের হজের জন্য আর্থিক লেনদেন না করতে বিশেষ সতর্কবার্তা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ জুন, ২০২৬) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হজে গমনেচ্ছুদের এই অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু অনুমোদনহীন এজেন্সি, এজেন্ট বা কাফেলা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ ঘোষণা করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ছাড়া অন্য কারও হজ কার্যক্রম পরিচালনার কোনো আইনগত সুযোগ নেই। এসব অনুমোদনহীন প্রতিষ্ঠানের মাধ্যমে হজে গমনও সম্ভব নয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৭ সালের হজ প্যাকেজ এবং প্রয়োজনীয় গাইডলাইন খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

প্রকাশিতব্য সেই প্যাকেজ ও গাইডলাইন অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রতারণা এড়াতে ধর্ম মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বৈধ এজেন্সির তথ্য যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত