সংবাদ

পুষ্টি ও খাদ্যনিরাপত্তায় ব্রি ধান-১০২ আবাদ

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:০২ পিএম

পুষ্টি ও খাদ্যনিরাপত্তায় ব্রি ধান-১০২ আবাদ
সাটুরিয়ায় ব্রি ধান-১০২ কর্তন করছেন অতিথিরা। ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৫-২৬ বোরো মৌসুমে উচ্চফলনশীল ব্রি ধান-১০২ জাতের প্রদর্শনী প্লটের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাটুরিয়া গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরের ফলিত গবেষণা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, ভাতের পুষ্টিগুণ বজায় রাখতে এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও উচ্চফলনশীল ব্রি ধান-১০২ জাতের চাষাবাদ বাড়ানো প্রয়োজন। তিনি কৃষকদের সতর্ক করে বলেন, অতিরিক্ত সার প্রয়োগ করলেই ফলন ভালো হয় না। এ জন্য মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শ গ্রহণ করতে হবে। তিনি ভুট্টার মতো ‘রাক্ষসী’ ফসলের পরিবর্তে সবজি, পেঁপে বা উচ্চমূল্যের ফসল আবাদে কৃষকদের মনোযোগী হওয়ার আহ্বান জানান।

ব্রি গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা খান, কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. কাইয়ুম চৌধুরী এবং মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ।

সাটুরিয়া উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এবং ‘পার্টনার’ (PARTNER) প্রকল্প ও ব্রি অঙ্গ-এর অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিপুলসংখ্যক কৃষক ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, উচ্চফলনশীল এই জাতটি এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পুষ্টি ও খাদ্যনিরাপত্তায় ব্রি ধান-১০২ আবাদ

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত