সংবাদ

কুকুর বাঁচাতে গিয়ে নছিমন উল্টে চালকের মৃত্যু

প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)
প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

কুকুর বাঁচাতে গিয়ে নছিমন উল্টে চালকের মৃত্যু
নিহত নছিমন চালক রুবেল মিয়া (২৮)।

কুমিল্লার হোমনায় রাস্তা পার হওয়া একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে চালক মো. রুবেল মিয়া (২৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে হোমনা পৌরসভার বাঘমারা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া গ্রামের মো. রমজান মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল পেশায় একজন নছিমন চালক ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি নছিমন নিয়ে মুরগি সংগ্রহের উদ্দেশ্যে প্রতিবেশী বাঞ্ছারামপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে বাঘমারা মোড়ে একটি কুকুর হঠাৎ তার গাড়ির সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে রুবেল সজোরে ব্রেক চাপলে নছিমনটি উল্টে যায় এবং তিনি সেটির নিচে চাপা পড়েন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনেরা। রুবেলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কুকুর বাঁচাতে গিয়ে নছিমন উল্টে চালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

কুমিল্লার হোমনায় রাস্তা পার হওয়া একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে চালক মো. রুবেল মিয়া (২৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে হোমনা পৌরসভার বাঘমারা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া গ্রামের মো. রমজান মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল পেশায় একজন নছিমন চালক ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি নছিমন নিয়ে মুরগি সংগ্রহের উদ্দেশ্যে প্রতিবেশী বাঞ্ছারামপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে বাঘমারা মোড়ে একটি কুকুর হঠাৎ তার গাড়ির সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে রুবেল সজোরে ব্রেক চাপলে নছিমনটি উল্টে যায় এবং তিনি সেটির নিচে চাপা পড়েন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনেরা। রুবেলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত