সংবাদ

ভুল করলে বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে: ফজলুর রহমান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:৪৪ এএম

ভুল করলে বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে: ফজলুর রহমান

আওয়ামী লীগের মতো একই ভুল কাজ এবং অন্যায় করলে বিএনপির পরিণতিও একই হবে বলে সতর্ক করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ যে ভুল ও কঠিন অন্যায়গুলো করেছে, সেই একই কাজ যদি বিএনপিও করে, তবে ফলাফলে কোনো বেশ-কম হবে না; দুই দলেরই একই পরিণতি হবে।

​শুক্রবার (১৫ মে) ‘মানচিত্র’ নামক একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

​ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতাকে ঐতিহাসিক পলাশীর যুদ্ধের চুক্তির সঙ্গে তুলনা করে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, "১৭৫৭ সালের ২৩ জুনের পর রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি বাঙালির জীবনে যে ফলাফল এনেছিল, ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকার চুক্তিও একই ফলাফল আনবে যদি এই চুক্তি সম্পর্কে আমরা সচেতন না হই এবং প্রতিকার না করি।" দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হলে এই চুক্তি বাতিল করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

​সাক্ষাৎকারে নিজ দল বিএনপির পাকিস্তান নীতি নিয়েও খোলামেলা সমালোচনা করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, "আমার দল এখনো কেন ইউনূসের ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে, সেই কথাটা আমি সেভাবে বলতে চাই না।"

​তবে একজন মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ হিসেবে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক বাংলাদেশকে পেছনে টেনে নিয়ে যাবে এবং জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেবে।

​পাকিস্তানের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার রাজনৈতিক সমীকরণ টেনে ফজলুর রহমান আরও বলেন, এর মূল কারণ হলো দেশে একটি সাম্প্রদায়িক মনোভাবকে বাঁচিয়ে রাখা, যাতে বাংলাদেশের কিছু অবুঝ ভোটার ও মানুষের সমর্থন পাওয়া যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

ভুল করলে বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে: ফজলুর রহমান

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত