সংবাদ

নোয়াখালীতে জামায়াত নেতার ঘর থেকে সরকারি চাল জব্দ

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:৫৪ পিএম

নোয়াখালীতে জামায়াত নেতার ঘর থেকে সরকারি চাল জব্দ
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। ছবি : সংবাদ

নোয়াখালীর সুবর্ণচরে আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার নামে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ মে) সকালে উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

অভিযুক্ত আবদুস সামাদ ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি সরকারি চাল অবৈধভাবে মজুত করে চড়া দামে বিক্রি করে আসছিলেন।

স্থানীয় সূত্র জানায়, জামায়াত নেতা সামাদের বাড়িতে সরকারি চাল মজুত রয়েছে-এমন খবর পেয়ে সকালে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। তারা বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কক্ষে ৯৯ বস্তা চাল দেখতে পান। এতে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে বিষয়টি সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চরজব্বার থানা-পুলিশকে জানানো হয়। দুপুরের দিকে পুলিশ গিয়ে চালগুলো নিজেদের হেফাজতে নেয়। অভিযানের খবর পেয়ে আবদুস সামাদ বাড়ি থেকে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে আবদুস সামাদ মুঠোফোনে দাবি করেন, তিনি এসব চাল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার একটি মাদ্রাসা থেকে কিনেছেন। এর বাইরে আর কোনো কথা না বলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছিল। সামাদের বাড়িতে সরকারি সিলযুক্ত ৯৯ বস্তা চাল পাওয়া গেছে। আপাতত চালগুলো প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি যদি বৈধ কাগজপত্র দেখাতে পারেন, তবে চাল ফেরত দেওয়া হবে; অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

নোয়াখালীতে জামায়াত নেতার ঘর থেকে সরকারি চাল জব্দ

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত