সংবাদ

বর্ষা শেষেই মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা : পানিসম্পদ মন্ত্রী

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:৫২ পিএম

বর্ষা শেষেই মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা : পানিসম্পদ মন্ত্রী
নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : সংবাদ

নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীর ভাঙন রোধে বর্ষা মৌসুমের পরপরই স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার (১৭ মে) দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কাটাখালি ঘাট ও সেলিম বাজার সংলগ্ন মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে নদী ভাঙনের সঙ্গে লড়াই করে আসছে। দীর্ঘদিনের এই সংকট সমাধানে সরকার কাজ করছে। আসন্ন বর্ষার কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপনসহ কিছু তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, বর্ষা শেষ হওয়ার পরপরই নোয়াখালীর সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও হাতিয়াসহ উপকূলীয় ভাঙনপ্রবণ এলাকাগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণ বা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

বর্ষা শেষেই মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা : পানিসম্পদ মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীর ভাঙন রোধে বর্ষা মৌসুমের পরপরই স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার (১৭ মে) দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কাটাখালি ঘাট ও সেলিম বাজার সংলগ্ন মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে নদী ভাঙনের সঙ্গে লড়াই করে আসছে। দীর্ঘদিনের এই সংকট সমাধানে সরকার কাজ করছে। আসন্ন বর্ষার কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপনসহ কিছু তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, বর্ষা শেষ হওয়ার পরপরই নোয়াখালীর সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও হাতিয়াসহ উপকূলীয় ভাঙনপ্রবণ এলাকাগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণ বা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত