সংবাদ

খরচ কমাতে প্রযুক্তিতে গুরুত্ব দিচ্ছে ব্রি

প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)
প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

খরচ কমাতে প্রযুক্তিতে গুরুত্ব দিচ্ছে ব্রি
প্রদর্শনী শেষে আধুনিক যন্ত্রপাতির কার্যকারিতা পর্যবেক্ষণ। ছবি : সংবাদ

‘কৃষিই সমৃদ্ধি-সমৃদ্ধির জন্য ধান’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও এলএসটিডি প্রকল্পের যৌথ উদ্যোগে রবিবার (১৭ মে) ধনবাড়ীর পাইস্কার ফুলবাড়ী এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, কৃষি খাতে উৎপাদন বাড়াতে এবং কৃষকের খরচ ও সময় সাশ্রয় করতে আধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই। সঠিক সময়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিতে ব্রি নিরলস কাজ করে যাচ্ছে।

ব্রি টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫-২৬ বোরো মৌসুমের প্রস্তুতি হিসেবে বিভিন্ন কৃষি যন্ত্রপাতির কার্যকারিতা মূল্যায়ন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান এবং ব্রি’র টাঙ্গাইল কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মসউদ ইকবাল।

বক্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কৃষিকে আরও লাভজনক করবে। মাঠ দিবস শেষে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম, সাংবাদিক হাফিজুর রহমান ও হাবিবুর রহমানসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। প্রায় দেড় শতাধিক কৃষক-কৃষাণী এই প্রদর্শনীতে অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

খরচ কমাতে প্রযুক্তিতে গুরুত্ব দিচ্ছে ব্রি

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত