সংবাদ

ছয় অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:৪২ এএম

ছয় অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

​দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে আজ সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

​আজ শুক্রবার (২২ মে) ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

​আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

​ঝুঁকিপূর্ণ এই ছয় অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। ​১ নম্বর সতর্ক সংকেত বাকি অঞ্চলে।

​এছাড়া দেশের আরও কয়েকটি এলাকায় মাঝারি ধরনের ঝড়ের আভাস রয়েছে। পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, পাবনা, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

​এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযানকে সতর্কতার সাথে চলাচল করতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

ছয় অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত