সংবাদ

ডিএসসিসিতে পৌনে দুই লাখ পশু জবাইয়ের সম্ভাবনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ মে ২০২৬, ০১:০৩ পিএম

ডিএসসিসিতে পৌনে দুই লাখ পশু জবাইয়ের সম্ভাবনা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মুসলিম উম্মাহর অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে এবার দক্ষিণ সিটি এলাকায় প্রায় পৌনে দুই লাখ পশু কোরবানি হতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। একইসঙ্গে কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ে সরিয়ে নিতে এবং শহর পরিচ্ছন্ন রাখতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কোরবানির লক্ষ্যমাত্রা বর্জ্য ব্যবস্থাপনা

ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, এবারের ঈদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট লাখ ৭৪ হাজার ৪০৬টি পশু কোরবানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ঈদের প্রথম দিন অর্থাৎ ২৮ মে সবচেয়ে বেশি লাখ ৩৯ হাজার ৯৮৩টি পশু কোরবানি হতে পারে।

দ্বিতীয় দিন ২৯ মে ৩২ হাজার ৬৯৭টি এবং তৃতীয় দিন ৩০ মে হাজার ৭২৬টি পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিপুল পরিমাণ কোরবানির ফলে সৃষ্ট বর্জ্য অপসারণ করা ডিএসসিসির জন্য একটি বড় চ্যালেঞ্জ। সংস্থাটি তিন দিনে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

মাঠে থাকবে ১৩ হাজার কর্মী ৩৮২টি যানবাহন

শহরকে দ্রুত পরিচ্ছন্ন করতে এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশাল জনবল আধুনিক যন্ত্রপাতি মোতায়েন করছে ডিএসসিসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “কোরবানির পশুর বর্জ্য অপসরণে মোট ১৩ হাজার ৪৫৩ জন কর্মী কাজ করবে। বর্জ্য অপসারণে ৩৮২টি ট্রাক, কম্পেক্টর, কনটেইনার ক্যারিয়ার পেলোডার ব্যবহার করা হবে।

এছাড়া বর্জ্য অপসারণের পর দুর্গন্ধমুক্ত পরিবেশ নিশ্চিতে ৪৬ টন ব্লিচিং পাউডার ছিটানোর পরিকল্পনা রয়েছে।

অস্থায়ী হাট ধাপে ধাপে পরিচ্ছন্নতা

দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবার মোট ১১টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। ঈদের দিন থেকেই হাট কোরবানির বর্জ্য সরানোর কাজ শুরু হবে।

পরিকল্পনা অনুযায়ী, ঈদের দিন ২৮ মে হাটের ৬০ শতাংশ বর্জ্য সরিয়ে ফেলা হবে। পরবর্তী দিন ২৯ মে ৩০ শতাংশ এবং ৩০ মে অবশিষ্ট ১০ শতাংশ বর্জ্য অপসারণের মাধ্যমে পুরো শহরকে ঝকঝকে করার লক্ষ্য নিয়েছে ডিএসসিসি। নাগরিকদের সুস্থতা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই তিন দিন নিরবচ্ছিন্ন কাজ করে যাবে পরিচ্ছন্নতা কর্মীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

ডিএসসিসিতে পৌনে দুই লাখ পশু জবাইয়ের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত