ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষ পদে এই প্রথম বড় ধরনের এক ব্যতিক্রমী পরিবর্তন এনেছে সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আলেমকে এই প্রতিষ্ঠানের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বায়তুল
মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মাদ
মুহিববুল্লাহিল বাকী ইসলামিক ফাউন্ডেশনের
নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত বৃহস্পতিবার রাতে
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে এক
বছরের জন্য চুক্তিতে নিয়োগ
দিয়ে একটি প্রজ্ঞাপন জারি
করা হয়।
তিনি
বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেডে (গ্রেড-১) সব ধরনের
বেতন-ভাতা পাবেন। মুহিববুল্লাহিল
বাকী বর্তমান মহাপরিচালক আব্দুস ছালাম খানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
দীর্ঘদিন
ধরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে সাধারণত প্রশাসন
ক্যাডারের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা,
বিচারক বা সরকারের উচ্চপদস্থ
কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়ার রেওয়াজ ছিল। তবে এবার
একজন সুপরিচিত আলেমকে এই পদে বসিয়ে
সেই দীর্ঘদিনের প্রথা ভাঙল সরকার।
জনপ্রশাসন
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, অন্য
যে কোনো পেশা, ব্যবসা
বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি
প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে
কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর
হবে। যোগদানের তারিখ থেকেই তিনি নতুন এই
দায়িত্বভার গ্রহণ করবেন এবং নিয়োগের অন্যান্য
শর্তাবলী চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা
হবে।
নতুন
মহাপরিচালক মুহাম্মাদ মুহিববুল্লাহিল বাকী চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম মঈনুল ইসলাম
হাটহাজারী মাদরাসা, ভারতের বিখ্যাত দারুল উলুম নদওয়াতুল উলামা
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি
বিভাগে পড়াশোনা করেছেন। কওমি ধারায় দাওরায়ে
হাদিস, আলিয়া ধারায় কামিল এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে
তিনি প্রথম শ্রেণি অর্জন করেন।
কর্মজীবনে
তিনি বায়তুল মোকাররম ছাড়াও চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে
অত্যন্ত সুনামের সাথে ইমামতি করেছেন।
এছাড়া
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে খতিবের দায়িত্ব পালনসহ সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামী ব্যাংকস
অব বাংলাদেশ-এর মহাসচিব হিসেবেও
সফলতার সাথে কাজ করেছেন
তিনি।
আন্তর্জাতিক
অঙ্গনেও তার সুপরিচিতি রয়েছে;
বিশেষ করে মিশর ও
ভারতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তিনি বিচারকের গুরুত্বপূর্ণ
দায়িত্ব পালন করেছেন।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন