প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ শনিবার (২৩ মে) সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয় থেকে সড়কপথে তিনি ময়মনসিংহের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ময়মনসিংহ সফরকালে সরকারপ্রধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, ময়মনসিংহ সফরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ ছাড়া এলাকার জলাশয় সংস্কার ও কৃষিকাজের সুবিধার্থে ত্রিশালে একটি 'খাল পুনঃখনন' কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
সরকারি কর্মসূচির পাশাপাশি এই সফরে রাজনৈতিক কর্মকাণ্ডেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি ময়মনসিংহ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একটি বিশেষ সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন। সেখানে স্থানীয় রাজনীতি ও দলীয় নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন