নোয়াখালী জেলা শহর মাইজদী–তে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার (২৩ মে) ভোরে শহরের ইসলামিয়া রোড এলাকার একটি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার মোস্তাক আহমেদের ছেলে নুর আলম (৫১), নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের সূর্য নারায়নবহর গ্রামের জালাল আহমেদের ছেলে বেলাল হোসেন (২৪) এবং আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজছড়া গ্রামের আজাদের ছেলে ইসমাইল হোসেন রানা (২৭)।
ডিবি পুলিশের ওসি মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশিতে ৫০০ ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন