সংবাদ

বান্দরবানে পশুর হাটে র‍্যাবের নিরাপত্তা জোরদার

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:৫৩ পিএম

বান্দরবানে পশুর হাটে র‍্যাবের নিরাপত্তা জোরদার
যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত র‍্যাব। ছবিঃ সংবাদ

কোরবানির ঈদকে সামনে রেখে বান্দরবানের সদর এলাকার সব পশুর হাট, গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনসমাগমস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১৫। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে জেলা শহরের কালাঘাটা কোরবানির পশুর হাট পরিদর্শনকালে এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর স্কোয়াড লিডার মো. মেহেদী আলম।

তিনি বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, প্রতারণা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

হাট এলাকায় নিয়মিত মোবাইল পেট্রোল পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে স্ট্যান্ডিং চেকপোস্ট বসানো হয়েছে বলেও তিনি জানান। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের তাৎক্ষণিক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এ সময় পশুর হাটে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

বান্দরবানে পশুর হাটে র‍্যাবের নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

কোরবানির ঈদকে সামনে রেখে বান্দরবানের সদর এলাকার সব পশুর হাট, গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনসমাগমস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১৫। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে জেলা শহরের কালাঘাটা কোরবানির পশুর হাট পরিদর্শনকালে এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর স্কোয়াড লিডার মো. মেহেদী আলম।

তিনি বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, প্রতারণা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

হাট এলাকায় নিয়মিত মোবাইল পেট্রোল পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে স্ট্যান্ডিং চেকপোস্ট বসানো হয়েছে বলেও তিনি জানান। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের তাৎক্ষণিক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এ সময় পশুর হাটে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত