কোরবানির ঈদকে সামনে রেখে সাধারণত ব্যস্ত সময় পার করেন কামার শিল্পীরা। তবে এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে সুনামগঞ্জে। আগের মতো অর্ডার না থাকায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জেলার কামারশিল্পীরা।
প্রতি বছর ঈদুল আজহার আগে দা, ছুরি, চাপাতি, বঁটি, কোদাল ও কুড়াল তৈরিতে ব্যস্ত সময় পার করতেন তারা। কয়লার আগুনে লোহা গরম করে হাতুড়ির আঘাতে তৈরি হতো এসব সরঞ্জাম। তবে এবার পশ্চিম বাজারসহ জেলার বিভিন্ন কামারশালায় সেই ব্যস্ততা তুলনামূলকভাবে কম।
সুনামগঞ্জ শহরের পশ্চিম বাজার এলাকার কামার জগদীশ দাস বলেন, এবার আগের মতো অর্ডার নেই। তৈরি করা কিছু পণ্য দোকানে থাকলেও বিক্রি কম। লোহা ও কয়লার দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে, কিন্তু সে অনুযায়ী পণ্যের দাম বাড়েনি।
তিনি আরও জানান, ঈদের দুই–তিন দিন আগে অর্ডার বাড়তে পারে এমন আশায় তারা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে আয় কমে যাওয়ায় অনেকেই এই পেশা ছেড়ে দিচ্ছেন বলেও জানান তিনি।
স্থানীয় কামারদের ভাষ্য, পৈতৃক এই পেশা ধরে রাখতে তারা চেষ্টা চালিয়ে গেলেও বাজারে মন্দাভাব ও আধুনিক পণ্যের ব্যবহার বৃদ্ধির কারণে চাপ বাড়ছে।
তবে ঈদকে ঘিরে শেষ মুহূর্তে কাজের চাপ বাড়ার অপেক্ষায় আছেন তারা।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন