দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদী–তে অভিযান চালিয়ে ২,৩০০ মিটার দৈর্ঘ্যের ৪ টি অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নদীর নয়াহাট থেকে গুমানমর্দন অংশ পর্যন্ত এ অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলা মৎস্য দপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। তিনি জানান, উদ্ধার করা জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
তিনি আরও বলেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদী কার্পসহ বিভিন্ন মাছের নিরাপদ প্রজনন ক্ষেত্র হিসেবে টিকে থাকবে। মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ক্ষতিকর জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর ও মোতালেব সহযোগিতা করেন।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন