সংবাদ

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য আটক

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:৩৮ পিএম

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য আটক
সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। ছবিঃ সংবাদ

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ৪৮ ব্যাটালিয়ন।

শনিবার (২৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্তবর্তী বাংলাবাজার, তামাবিল, প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা কালাসাদেক ও কালাইরাগ বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে, আতর ও পারফিউম তৈরির তেল, জিরা, জিলেট ব্লেড, গরু, কম্বল, চিনি, স্কিন সাইন ক্রিম, চুড়ি, শাড়ি, বিড়ি, ব্যাগ, সুপারি, ইমিটেশন গহনা, তৈরি পোশাক, লেহেঙ্গা, জুতা, ওড়না, পাথর, কসমেটিকস ও মদ জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়।

বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ৯৪ লাখ ৪৯ হাজার ১৬০ টাকা।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আটক মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য আটক

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ৪৮ ব্যাটালিয়ন।

শনিবার (২৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্তবর্তী বাংলাবাজার, তামাবিল, প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা কালাসাদেক ও কালাইরাগ বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে, আতর ও পারফিউম তৈরির তেল, জিরা, জিলেট ব্লেড, গরু, কম্বল, চিনি, স্কিন সাইন ক্রিম, চুড়ি, শাড়ি, বিড়ি, ব্যাগ, সুপারি, ইমিটেশন গহনা, তৈরি পোশাক, লেহেঙ্গা, জুতা, ওড়না, পাথর, কসমেটিকস ও মদ জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়।

বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ৯৪ লাখ ৪৯ হাজার ১৬০ টাকা।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আটক মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত