সংবাদ

নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৩:০৭ পিএম

নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু
নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবিঃ সংবাদ

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মো. সামিত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) ভোর সোয়া ৪টার দিকে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সামিত জেলার সুবর্ণচর উপজেলার চরকাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে।

চিকিৎসকরা জানান, শনিবার হামের উপসর্গ নিয়ে শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে এটাই ১ম মৃত্যু।

হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত ৯১৫ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। তবে ৮ থেকে ১০ জন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বর্তমানে হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ড মিলিয়ে হামের উপসর্গ ও অন্যান্য রোগে প্রায় ১২০ শিশু চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ২০ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তবে হাসপাতালটিতে বেড ও ওষুধের সংকট রয়েছে। ফলে অনেক ক্ষেত্রে রোগীদের ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও জনবল সংকট থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মো. সামিত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) ভোর সোয়া ৪টার দিকে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সামিত জেলার সুবর্ণচর উপজেলার চরকাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে।

চিকিৎসকরা জানান, শনিবার হামের উপসর্গ নিয়ে শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে এটাই ১ম মৃত্যু।

হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত ৯১৫ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। তবে ৮ থেকে ১০ জন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বর্তমানে হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ড মিলিয়ে হামের উপসর্গ ও অন্যান্য রোগে প্রায় ১২০ শিশু চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ২০ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তবে হাসপাতালটিতে বেড ও ওষুধের সংকট রয়েছে। ফলে অনেক ক্ষেত্রে রোগীদের ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও জনবল সংকট থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত