সংবাদ

সে কি মা, না অন্য কিছু!

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

 সে কি মা, না অন্য কিছু!
২২ তলা থেকে সন্তানকে ছুঁড়ে ফেললেন মা!

শারজাহ শহরের একটি ২২ তলা ভবন থেকে নিজের পাঁচ বছর বয়সী মেয়েকে ফেলে দেওয়ার পর নিজেও আত্মহত্যা করেছেন এক ভারতীয় নারী। গত বুধবার সকালে আল নাহদা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (২৩ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রত্যক্ষদর্শী ও ভবনকর্মীদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ৩৫ বছর বয়সী ওই নারী ১৫ তলার অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে লাফ দেওয়ার আগে প্রথমে তার মেয়েকে ফেলে দেন। ভবনটিতে ছয় তলা পার্কিং ও জিম থাকায় তারা কার্যত ২২ তলার সমান উচ্চতা থেকে পড়ে যান।

ভবনের নিরাপত্তাকর্মী জানান, তিনি একটি বিকট শব্দ শুনে বাইরে ছুটে যান এবং শিশু ও নারীর মৃতদেহ দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে পুলিশ ও অ্যাম্বুলেন্স বিভাগকে খবর দেন। কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পুলিশ সকাল সাড়ে ১০টা পর্যন্ত এলাকাটি ঘিরে রাখে।

শারজাহ পুলিশ গালফ নিউজকে নিশ্চিত করেছে যে তারা মামলা দায়ের করেছে এবং বিষয়টি পরবর্তী তদন্তের জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বিবরণ প্রকাশ করেনি।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় কীভাবে তাদের মৃত্যু হয়েছে। মালায়ালা মনোরমার তথ্যমতে, ওই নারী একটি অনলাইন ব্যবসা চালাতেন এবং পরিবারের সঙ্গে শারজায় থাকতেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

সে কি মা, না অন্য কিছু!

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত