সংবাদ

মোদি–রুবিও বৈঠক ঘিরে নতুন কূটনৈতিক বার্তা

দীপক মুখার্জী, কলকাতা
দীপক মুখার্জী, কলকাতা
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৫১ পিএম

মোদি–রুবিও বৈঠক ঘিরে নতুন কূটনৈতিক বার্তা
মোদি–রুবিও বৈঠক ঘিরে নতুন কূটনৈতিক বার্তা
দিল্লির সেবাতীর্থে অনুষ্ঠিত বৈঠকটি নিছক কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ নয়- বরং ভারত–মার্কিন সম্পর্কের বর্তমান গভীরতা ও ভবিষ্যৎ দিকনির্দেশের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। মার্কিন বিদেশসচিব ম্যাক্রো রুবিও এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রায় এক ঘণ্টার এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি বৈশ্বিক কৌশলগত ভারসাম্য নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদির বক্তব্য অনুযায়ী, ভারত ও আমেরিকার “কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্রাটেজিক পার্টনারশিপ” এখন আর শুধু কাগুজে কাঠামো নয়- এটি বাস্তব ক্ষেত্রেও ক্রমশ বিস্তৃত হচ্ছে। প্রতিরক্ষা, বাণিজ্য, অত্যাধুনিক প্রযুক্তি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমন্বিত কৌশল- সব ক্ষেত্রেই দুই দেশের সমন্বয় আরও জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই বৈঠকের একটি তাৎপর্যপূর্ণ দিক হল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি। পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতা, বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর প্রভাব, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যের জন্য বড় উদ্বেগ তৈরি করেছে। 

এই প্রেক্ষাপটে ভারত শান্তিপূর্ণ সমাধানের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং সমুদ্রপথে অবাধ নৌচলাচলের গুরুত্ব তুলে ধরেছে। মোদী স্পষ্ট করেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার সঙ্গে সহযোগিতা আরও বাড়ানো যেতে পারে। অন্যদিকে, কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে, ম্যাক্রো রুবিও প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন- যা ভবিষ্যতে উচ্চপর্যায়ের কূটনৈতিক সংলাপের নতুন অধ্যায় সূচিত করতে পারে। 

এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফেও সফরটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এই সফরকে “ঐতিহাসিক” আখ্যা দিয়ে জানিয়েছেন, এটি কোনও সম্পর্ক পুনর্গঠনের প্রয়াস নয়, বরং ইতিমধ্যেই শক্তিশালী অংশীদারিত্বের স্বীকৃতি। বিশেষ করে আসন্ন ‘স্কোয়াড’ বৈঠককে কেন্দ্র করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য রক্ষায় ভারত–মার্কিন সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 

 এই বৈঠকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল- যা আলোচনার গুরুত্ব ও কৌশলগত গভীরতাকে আরও স্পষ্ট করে। সব মিলিয়ে, ম্যাক্রো রুবিওর এই ভারত সফর কেবল একটি নিয়মিত কূটনৈতিক সফর নয়; বরং এটি এমন এক সময়ে ঘটছে, যখন বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। সেই প্রেক্ষাপটে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘনিষ্ঠতা ভবিষ্যতের ভূরাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

মোদি–রুবিও বৈঠক ঘিরে নতুন কূটনৈতিক বার্তা

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত