মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট যে ইউনাইটেড স্টেটস ও ইরান-এর মধ্যে চলা শান্তি আলোচনা আপাতভাবে ইতিবাচক হলেও এর ভিতরে গভীর কৌশলগত হিসাব কাজ করছে। ট্রাম্প আলোচনা “অর্ডারলি এন্ড কনস্ট্রাকটিভ” বললেও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কোনো তাড়াহুড়ো নেই, বরং সময় নিয়ে এগোনোই আমেরিকার লক্ষ্য। এর অর্থ, ওয়াশিংটন চাইছে দীর্ঘমেয়াদে চাপ বজায় রেখে ইরানের কাছ থেকে আরও বড় ছাড় আদায় করতে।
এই কৌশলের কেন্দ্রে রয়েছে স্ট্রেইট অফ হড়মুজ-এ অবরোধ বজায় রাখা। এটি শুধু একটি সামরিক বা রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং বৈশ্বিক অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলার হাতিয়ার। বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ এই পথ দিয়ে যায়, ফলে অবরোধ চালু থাকলে ইরানের অর্থনীতি চাপে পড়ে এবং একই সঙ্গে আন্তর্জাতিক বাজারেও অনিশ্চয়তা তৈরি হয়- যা আমেরিকার দর কষাকষির শক্তি বাড়ায়।
ট্রাম্পের বক্তব্যে একধরনের দ্বৈত বার্তা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। একদিকে তিনি বলছেন দুই দেশের সম্পর্ক “প্রফেশনাল এন্ড প্রোডাকটিভ ” হচ্ছে, অন্যদিকে কঠোরভাবে জানাচ্ছেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসতেই হবে। অর্থাৎ, আলোচনার পাশাপাশি শক্ত অবস্থান বজায় রাখা- এই দুই কৌশল একসঙ্গেই ব্যবহার করছে আমেরিকা।
এছাড়াও আব্রাহাম অ্যাকর্ডসের প্রসঙ্গ তুলে ট্রাম্প মধ্যপ্রাচ্যে বৃহত্তর কূটনৈতিক রূপান্তরের ইঙ্গিত দিয়েছেন। এটি কেবল একটি চুক্তির আলোচনা নয়, বরং এমন একটি আঞ্চলিক জোট কাঠামো তৈরির প্রচেষ্টা, যেখানে ভবিষ্যতে ইরানকেও অন্তর্ভুক্ত করা হতে পারে- যদি তারা আন্তর্জাতিক শর্ত মেনে চলে।
সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্ট করে দেয়, এটি শুধুমাত্র একটি শান্তি চুক্তির আলোচনা নয়; বরং মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পুনর্গঠন এবং আমেরিকার প্রভাব আরও সুদৃঢ় করার একটি বৃহৎ কূটনৈতিক খেলা, যেখানে আলোচনা ও চাপ- দুইই সমান্তরালভাবে চালানো হচ্ছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন