সংবাদ

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৪:০১ পিএম

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
কুষ্টিয়া পৌরসভার সামনে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন। ছবিঃ সংবাদ

সারা দেশে রামিসাসহ ক্রমাগত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সময় কুষ্টিয়া পৌরসভা চত্বর উত্তাল হয়ে ওঠে।

শনিবার (২৩ মে) দুপুরে কুষ্টিয়া পৌরসভার সামনে ‘সুশীল প্রজেক্ট’-এর আওতায় ‘হাব’ কুষ্টিয়া জেলা কমিটি এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন জেলা শাখা যৌথভাবে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা’। মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক ও হাব জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান লাকী, কুষ্টিয়া চেম্বারের সাবেক পরিচালক এসএম কাদেরী শাকিল, হাব জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম, শ্যামল কুমার চৌধুরী, আব্দুর রাজ্জাক, সালমা সুলতানা, আইনজীবী আব্দুর রশিদ রানা, ফিরোজ আহমেদ, ফেরদৌসী বেগম রুবী ও জাহিদুল হক মতিন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা দিন দিন আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। আইনের ফাঁকফোকর কিংবা বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়িয়ে দিচ্ছে। এই বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে এবং প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বক্তারা আরও বলেন, একটি নিরাপদ ও শিশুবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হলে শুধু আইনের ওপর ভরসা করলেই চলবে না; পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রচলিত আইনের কার্যকর ও কঠোর প্রয়োগ জরুরি।

মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে নানা প্রতিবাদী স্লোগান দেখা যায়। এর মধ্যে- ‘ধর্ষক ও নির্যাতনকারীদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি চাই’, ‘নারী ও কন্যাশিশুর প্রতি সব নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন’ এবং ‘চুপ থাকলে অপরাধ বাড়বে, প্রতিবাদ করুন’ ইত্যাদি স্লোগান সংবলিত ফেস্টুন সবার দৃষ্টি আকর্ষণ করে। কর্মসূচিতে সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তা, মানবাধিকারকর্মী ও স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে এই প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত