মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগনে রিপন মিয়ার বিরুদ্ধে। রোববার (২৪ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাথী আক্তার কাটিগ্রাম এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া (১৯) একই এলাকার আতাউর রহমানের ছেলে এবং নিহতের স্বামীর ভাগনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়ির ভেতরে সাথী আক্তারের সঙ্গে রিপন মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে মামিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই সাথী আক্তারের মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত রিপন মিয়া নিহতের লাশের পাশেই ধারালো অস্ত্র হাতে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিশেষ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত রিপন মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলাসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন