সংবাদ

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত জেলা জজ নিহত

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৪:৩৪ পিএম

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত জেলা জজ নিহত
অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ আউয়াল সরকার। ছবিঃ সংবাদ

গাইবান্ধার সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ আউয়াল সরকার (৫৫) নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে সুন্দরগঞ্জ থেকে মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত এম এ আউয়াল সরকার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক ও কর্মজীবন সূত্রে জানা গেছে, মরহুম এম এ আউয়াল সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ১৯৯৮ সালে সহকারী জজ হিসেবে তিনি বিচার বিভাগে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ পেশাজীবনে তিনি রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন।

সাবেক এই বিচারকের আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত জেলা জজ নিহত

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ আউয়াল সরকার (৫৫) নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে সুন্দরগঞ্জ থেকে মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত এম এ আউয়াল সরকার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক ও কর্মজীবন সূত্রে জানা গেছে, মরহুম এম এ আউয়াল সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ১৯৯৮ সালে সহকারী জজ হিসেবে তিনি বিচার বিভাগে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ পেশাজীবনে তিনি রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন।

সাবেক এই বিচারকের আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত