রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) থেকেই শুরু হয়েছে সরকারি ছুটি। ইতিমধ্যে মানুষ রাজধানী থেকে গ্রামের বাড়ির দিকে যাত্রা শুরু করেছেন। এই বৃষ্টি অনেক স্থানে ভোগান্তি সৃষ্টি করলেও প্রচণ্ড গরমের মধ্যে কিছুটা স্বস্তিও এনে দিয়েছে।
দুপুর ১২টা থেকে বেলা ১টার মধ্যে শুধু রাজধানীতেই ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি ধরা হয়।
শুধু রাজধানী নয়, ময়মনসিংহে ৪৭ মিলিমিটার, বগুড়ায় ৬১ মিলিমিটার, রংপুরে ৪০ মিলিমিটার ও টাঙ্গাইলে ৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে নোয়াখালী ও কুমিল্লাও আছে।
সন্ধ্যার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকাল মঙ্গলবার ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে আজকের মতো ভারী বৃষ্টি না-ও হতে পারে।আগামী বুধবার আবার বৃষ্টি বাড়তে পারে বলেও জানান তিনি।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীতে বিকেলের মধ্যেই মেঘ কেটে যেতে পারে। বৃষ্টি বাড়তে পারে নোয়াখালী ও কুমিল্লা এলাকায়।
ঈদযাত্রায় বেরিয়ে পড়া মানুষজন বৃষ্টির মধ্যে কিছুটা ভোগান্তিতে পড়লেও গত কয়েকদিনের তীব্র গরমের পর বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে।
আগামী কয়েকদিনের আবহাওয়ার অবস্থার ওপর নির্ভর করছে ঈদযাত্রার শেষ পর্যায়ের চিত্র।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন