সংবাদ

প্রধানমন্ত্রীর সফরে দায়িত্বশীল কাজের স্বীকৃতি পেলেন ইউনুস

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:২৯ পিএম

প্রধানমন্ত্রীর সফরে দায়িত্বশীল কাজের স্বীকৃতি পেলেন ইউনুস
চাঁদপুরের জেলা প্রশাসকের কাছ থেকে ধন্যবাদপত্র গ্রহন করছেন মো. ইউনুস আলী। ছবিঃ সংবাদ

প্রধানমন্ত্রীর চাঁদপুর জেলা সফরে অর্পিত সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারত্বের পরিচয় দেওয়ায় আনুষ্ঠানিকভাবে তিনটি ধন্যবাদপত্র পেয়েছেন মো. ইউনুস আলী। তিনি বর্তমানে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন।

সোমবার (২৫ মে) ধন্যবাদপত্রগুলো সাংবাদিকদের দেখিয়ে নিজের সন্তুষ্টি ও আনন্দের কথা জানান নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী।

এই ধন্যবাদপত্রগুলো দিয়েছেন চাঁদপুর সদর ও হাইমচর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক এবং চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

মো. ইউনুস আলী জানান, গত ১৬ মে প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ মেরামত, সংস্কার, সাইন-সিগন্যাল স্থাপন, সেতু ও কালভার্ট সৌন্দর্যবর্ধনসহ অন্যান্য কাজ দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করায় তাকে তিনটি পৃথক চিঠিতে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। এ ছাড়া তার নিবিড় তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর সফরকালীন সড়কগুলোতে নিরাপদ ও নির্বিঘ্ন যানবাহন চলাচল নিশ্চিত হওয়ায় চিঠিতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

চিঠিগুলোতে আরও উল্লেখ করা হয়, তিনি যেন ভবিষ্যতেও রাষ্ট্র ও জনগণের কল্যাণে একইভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে কাজ করেন। একই সঙ্গে তারা নির্বাহী প্রকৌশলী ও তার পরিবারের সর্বাঙ্গীণ মঙ্গল, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

মূল্যায়ন প্রসঙ্গে মো. ইউনুস আলী বলেন, "এই চিঠিগুলো পেয়ে আমার নিজের কাজের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেল। প্রকৃতপক্ষে ভালো কাজের এই ধরনের মূল্যায়ন কাজের গতি ও উৎসাহ অনেক বাড়িয়ে দেয়।"

এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, "প্রধানমন্ত্রীর সফরে সড়ক বিভাগের সংশ্লিষ্ট কাজে চমৎকার দক্ষতা ও আন্তরিকতার পরিচয় দেওয়ার জন্য তাকে এই ধন্যবাদপত্র দেওয়া হয়েছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

প্রধানমন্ত্রীর সফরে দায়িত্বশীল কাজের স্বীকৃতি পেলেন ইউনুস

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত