সংবাদ

একসঙ্গে পর্দায় ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১১:৪৩ এএম

একসঙ্গে পর্দায় ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম

জনপ্রিয় এই জুটিকে এবার দেখা যাবে অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’-এ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে সিনেমাটির কাজ। সম্প্রতি এফডিসিতে সিনেমাটির বিশেষ আইটেম গান ‘গুলগুলি পিঠা’র শুটিং সম্পন্ন হয়েছে। জমকালো এই গানে আরিফিন শুভর সঙ্গে পারফর্ম করেছেন প্রায় দুই শতাধিক নৃত্যশিল্পী। গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম ও প্রতীক হাসান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান, আর গানটির কথা লিখেছেন লুৎফর হাসান।

নির্মাতা সাইফ চন্দন জানিয়েছেন, সিনেমাটির শুটিং ও ডাবিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে ফাঁস হওয়া কিছু ফুটেজ ও ছবিই দর্শকের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল।

সাইফ চন্দনের ভাষায়, পোস্টার, গান ও ট্রেলার প্রকাশের পর দর্শক আরও বড় চমক পাবে। এদিকে ‘মালিক’ সিনেমার জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি দেড় মাস ধরে নিয়েছেন মার্শাল আর্ট ও বডি ল্যাঙ্গুয়েজের বিশেষ প্রশিক্ষণ। মূলত আধিপত্য বিস্তার ও সামাজিক সংঘাতকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মালিক’-এর গল্প। দীর্ঘ বিরতির পর শুভ-মিম জুটির প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্রপাড়ায় তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের লুক প্রকাশ করে আরিফিন শুভ লিখেছেন—

“মালিক তো একজনই, আমরা সবাই তারই বান্দা।” নায়কের এই রহস্যময় বার্তা যেন আরও বাড়িয়ে দিয়েছে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

একসঙ্গে পর্দায় ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

জনপ্রিয় এই জুটিকে এবার দেখা যাবে অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’-এ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে সিনেমাটির কাজ। সম্প্রতি এফডিসিতে সিনেমাটির বিশেষ আইটেম গান ‘গুলগুলি পিঠা’র শুটিং সম্পন্ন হয়েছে। জমকালো এই গানে আরিফিন শুভর সঙ্গে পারফর্ম করেছেন প্রায় দুই শতাধিক নৃত্যশিল্পী। গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম ও প্রতীক হাসান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান, আর গানটির কথা লিখেছেন লুৎফর হাসান।

নির্মাতা সাইফ চন্দন জানিয়েছেন, সিনেমাটির শুটিং ও ডাবিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে ফাঁস হওয়া কিছু ফুটেজ ও ছবিই দর্শকের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল।

সাইফ চন্দনের ভাষায়, পোস্টার, গান ও ট্রেলার প্রকাশের পর দর্শক আরও বড় চমক পাবে। এদিকে ‘মালিক’ সিনেমার জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি দেড় মাস ধরে নিয়েছেন মার্শাল আর্ট ও বডি ল্যাঙ্গুয়েজের বিশেষ প্রশিক্ষণ। মূলত আধিপত্য বিস্তার ও সামাজিক সংঘাতকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মালিক’-এর গল্প। দীর্ঘ বিরতির পর শুভ-মিম জুটির প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্রপাড়ায় তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের লুক প্রকাশ করে আরিফিন শুভ লিখেছেন—

“মালিক তো একজনই, আমরা সবাই তারই বান্দা।” নায়কের এই রহস্যময় বার্তা যেন আরও বাড়িয়ে দিয়েছে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত