সংবাদ

আবারও ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম

আবারও ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ছবি : সংগৃহীত

সুরের জাদুতে ঢাকাকে আচ্ছন্ন করতে আবারও বাংলাদেশে আসছেন পাকিস্তানের প্রখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক একটি কনসার্টে অংশ নিতে জুলাই মাসে তার এই সফর নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কনসার্টের একটি পোস্টার শেয়ার করে এই ঘোষণা দেন আতিফ নিজেই। সেখানে তিনি তারিখ হিসেবে উল্লেখ করেছেন ‘ঢাকা–জুলাই ২৪, ২০২৬’। স্ট্যাটাসে টিকিটের লিংকও জুড়ে দিয়েছেন এই জনপ্রিয় তারকা।

আয়োজক সংস্থা ‘মেইন স্টেজ’ জানিয়েছে, কনসার্টের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী ২৪ জুলাই রাজধানীর ৩০০ ফিট এলাকার ‘ক্রিকেটারস একাডেমি’তে এই সুরের আসর বসবে। আতিফ আসলামের একক পারফরম্যান্সের পাশাপাশি ঢাকার এই কনসার্টে দেশের অন্যতম জনপ্রিয় দুই ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’ গান পরিবেশন করবে।

আয়োজকেরা জানান, https://getmyticket.live/ ঠিকানায় নির্দিষ্ট লিংকের মাধ্যমে দর্শকেরা টিকিট সংগ্রহ করতে পারবেন। কনসার্টের দিন দুপুর ২টায় দর্শকদের প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হবে এবং নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করা হবে। মূল আয়োজন চলবে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, ‘দর্শকদের দেওয়া কথা রাখতে পেরে আমরা আনন্দিত। আমরা মনে করি, এই কনসার্ট শুধু গানের আয়োজন নয়, বরং হাজারো ভক্তের আবেগ ও ভালোবাসার প্রতিফলন হবে।’

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর এই কনসার্টটি হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল। তখন আয়োজকেরা জানিয়েছিলেন, বাতিল নয় বরং সুবিধাজনক সময়ে এটি আয়োজন করা হবে। ১ বছর পর সেই প্রতিশ্রুতি পূরণ হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত