চলমান ফুটবল বিশ্বকাপে প্রিয় দলের খেলা গ্যালারিতে বসে উপভোগ করতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ।
দীর্ঘদিনের কট্টর আর্জেন্টিনা সমর্থক এই দম্পতি মেসিদের খেলা সরাসরি দেখার কোনো সুযোগই হাতছাড়া করতে চান না। বিশ্বকাপের হাইভোল্টেজ ‘রাউন্ড অব সিক্সটিন’-এর ম্যাচে মিসরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। প্রিয় দলের এমন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক জয় মাঠে উপস্থিত থেকে সরাসরি উপভোগ করেছেন তারা।
ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গ্যালারিতে বসে খেলা উপভোগের একটি ছবি শেয়ার করেছেন এই তারকা দম্পতি। ছবির ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে তারা লিখেছেন, ‘আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি, অভিনন্দন টিম আর্জেন্টিনা।’
নাঈম ও নাদিয়া ছাড়াও এবারের বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা সরাসরি মাঠ থেকে উপভোগ করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন দেশের আরও অনেক শোবিজ তারকা।
বর্তমানে তাদের সঙ্গে একই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাফা কবির এবং নির্মাতা মোস্তফা কামাল রাজসহ আরও অনেকে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন