সংবাদ

‘কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না’: আসিফ মাহমুদ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:০০ পিএম

‘কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না’:  আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর ‘কিচেন কেবিনেট’ বা প্রভাবশালী অভ্যন্তরীণ চক্র থাকার বিষয়ে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র তোলপাড়। এই কিচেন কেবিনেটের সদস্য হিসেবে অনেকে সাবেক ছাত্রনেতা ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে আঙুল তুললেও, সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন তিনি।

​আজ মঙ্গলবার (২৬ মে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, তিনি কোনো কিচেন কেবিনেটের সদস্য ছিলেন না।

​সংবাদ সম্মেলনে তৌহিদ হোসেনের বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আসিফ মাহমুদ। আমেরিকার সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তির বিষয়ে নিজের বা তার দলের কোনো সংশ্লিষ্টতা ছিল না দাবি করে তিনি বলেন, “এই চুক্তির বিষয়ে এনসিপির সাথে কোনো আলোচনা করা হয়নি।”

​তিনি অভিযোগ করে বলেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (যিনি তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন) খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর এই দায় চাপাচ্ছেন। এই চুক্তি মূলত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান করিয়েছেন।

​চুক্তির ভবিষ্যৎ নিয়ে আসিফ মাহমুদ বলেন, “এই চুক্তির কোনো কিছু সংশোধন করতে চাইলে বিএনপি করুক, এমনকি তারা চাইলে এটি বাতিলও করতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে পৃথিবীর অনেক দেশই চুক্তি বাতিল করেছে।”

​রাজনীতি ও কূটনীতির আলোচনার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেট পাড়া নিয়েও ক্ষোভ উগরে দেন সাবেক এই যুব ও ক্রীড়া উপদেষ্টা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ তোলেন তিনি।

​আসিফ মাহমুদ বলেন, “এবারের বিসিবি নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হয়নি, সবাই এসেছে বাবার পরিচয়ে। ক্রীড়াকে পুরোপুরি পরিবারকরণ করেছে বিএনপি।” তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিসিবিতে যোগ্য ব্যক্তিদেরই কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছিল।

​সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র বর্তমান রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

‘কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না’: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত