সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:২৬ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা

নিরাপত্তাজনিত কারণে রাজধানীর মতিঝিলের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। এখন থেকে দলের নতুন কার্যালয়ে সব ধরনের সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন তিনি।

​আজ মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এই সিদ্ধান্তের কথা জানান।

​ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে।’

​দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে এখন থেকে পুরোনো জায়গার পরিবর্তে নতুন কার্যালয়ে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

​রাজনৈতিক লক্ষ্য পুনর্ব্যক্ত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের পথচলা অব্যাহত থাকবে— জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।’

​পোস্টের শেষ অংশে নেতাকর্মীদের নিরাপত্তার স্বার্থে একটি বিশেষ সতর্কবার্তা জুড়ে দিয়েছেন এই রাজনৈতিক নেতা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্দেশনা অমান্য করে কেউ যদি আগের জায়গায় যান এবং কোনো বিপদে পড়েন, তবে তার দায় দল নেবে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

নিরাপত্তাজনিত কারণে রাজধানীর মতিঝিলের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। এখন থেকে দলের নতুন কার্যালয়ে সব ধরনের সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন তিনি।

​আজ মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এই সিদ্ধান্তের কথা জানান।

​ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে।’

​দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে এখন থেকে পুরোনো জায়গার পরিবর্তে নতুন কার্যালয়ে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

​রাজনৈতিক লক্ষ্য পুনর্ব্যক্ত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের পথচলা অব্যাহত থাকবে— জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।’

​পোস্টের শেষ অংশে নেতাকর্মীদের নিরাপত্তার স্বার্থে একটি বিশেষ সতর্কবার্তা জুড়ে দিয়েছেন এই রাজনৈতিক নেতা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্দেশনা অমান্য করে কেউ যদি আগের জায়গায় যান এবং কোনো বিপদে পড়েন, তবে তার দায় দল নেবে না।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত