ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ বিভাগ। কোনো এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ বা আকস্মিক বিপর্যয়ের কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হলে, গ্রাহকদের ভোগান্তি কমাতে আগে থেকেই মাইকিং করে তা জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দফতর-সংস্থাকে বিশেষ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো অনিবার্য কারণে বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ফলে সরবরাহ বন্ধ করতে হয়, তবে গ্রাহকদের তা আগেভাগেই অবহিত করতে হবে।
এই প্রচারণার অংশ হিসেবে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং করা ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পাশাপাশি একটি অভিনব নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ার সম্ভাবনা থাকলে তা স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে জানাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই প্রক্রিয়াটি সহজ করতে সংশ্লিষ্ট এলাকার সব মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের নাম এবং তাদের সচল মোবাইল নম্বর সংগ্রহ করতে হবে।
সংগৃহীত তালিকা দ্রুত বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে। একই সঙ্গে এই তথ্যগুলো সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেও আপলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদের ছুটিতে দেশব্যাপী সামগ্রিক বিদ্যুৎ পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করতে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র এবং বিদ্যুৎ সরবরাহের সার্বিক প্রতিবেদন সরাসরি বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন