সংবাদ

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি মহাসচিব

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৬:০৫ পিএম

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি মহাসচিব

বাংলাদেশসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ মে) দেওয়া এক বাণীতে তিনি বিশ্ব মুসলিমের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

​বাণীতে বিএনপি মহাসচিব বলেন, ঈদুল আজহা বা কোরবানির ঈদ হলো মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবের মূল অন্তর্নিহিত চেতনা হলো ‘ত্যাগ’। ঈদুল আজহার প্রকৃত তাৎপর্যই হচ্ছে ত্যাগের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করা।

​তিনি উল্লেখ করেন, মনের ভেতরের সব অশুভ অন্ধকার দূর করে সহজ, সরল ও অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে স্রষ্টার সন্তষ্টি অর্জন করাই পশু কোরবানির মূল শিক্ষা। কোরবানির এই মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই সবার লক্ষ্য হওয়া উচিত।

​মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করা। প্রতিটি ধর্মীয় উৎসবই ধর্ম ও বর্ণ-নির্বিশেষে মানুষের চিত্তবৃত্তি ও ঔদার্যকে প্রসারিত করে এবং মানবজাতিকে সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ করে। উৎসব মানুষকে সামাজিক অন্ধকারের গহন থেকে মানবিক আলোর ভূমিতে সমবেত করে। তিনি আরো বলেন, ​"আসুন, আমরা অঙ্গীকার করি— কায়েমি স্বার্থকে এড়িয়ে ঈদুল আজহার এই আনন্দ, ত্যাগ ও উৎসবের দিনে অসহায়-নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি মহাসচিব

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত