অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সামনে বড় চ্যালেঞ্জ। গোড়ালির চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক মিচেল মার্শ। এই চোটের ধরণ ও চিকিৎসার সময় দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করছেন টিম ম্যানেজমেন্ট। ফলে পাকিস্তান সফরের পর বাংলাদেশ সফরেও অনিশ্চয়তা দেখা দিয়েছে তার খেলা নিয়ে।
আগামী ৩০ মে থেকে পাকিস্তানের মাটিতে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মার্শের অনুপস্থিতিতে অজি দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ। সম্প্রতি আইপিএল শেষে ছুটি কাটছিলেন মার্শ। কিন্তু চোটের কারণে পার্থেই থেকে যেতে হয়েছে তাকে। সেখানে তার উন্নত চিকিৎসা ও শারীরিক পরীক্ষা চলছে।
পাকিস্তান সিরিজ শেষের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৯ জুন বাংলাদেশে পা রাখার কথা অজিদের। পাকিস্তানের বিপক্ষে যে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, সেই একই দল নিয়েই তারা বাংলাদেশ সফর করবে বলে ধারণা করা হচ্ছে। ফলে পাকিস্তান সফর মিস করলে বাংলাদেশ সফরে মার্শ পাওয়া যাবে না- এমন শঙ্কা তৈরি হয়েছে।
এর আগেই পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক দলের বাইরে রয়েছেন। মার্শ চোট পেয়ে বিদায় নেওয়ায় একের পর এক তারকা ছাড়াই পাকিস্তানের বিপক্ষে খেলতে নামছে অস্ট্রেলিয়া। একই চিত্র বাংলাদেশ সিরিজেও দেখা যেতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো ৯, ১১ ও ১৪ জুন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ম্যাচগুলো ১৭, ১৯ ও ২১ জুন।
পাকিস্তান সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া ওয়ানডে দল: জশ ইংলিশ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, রাইলি মেরিডিথ, অলিভার পিক, ম্যাট রেনশ, তানভীর সংঘা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেট ও অ্যাডাম জাম্পা।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন