সংবাদ

পলাশে অটোরিকশার চাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রতিনিধি,পলাশ (নরসিংদী)
প্রতিনিধি,পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৭:৪৪ পিএম

পলাশে অটোরিকশার চাপায় স্কুলছাত্রের মৃত্যু
পলাশ থানা। ছবিঃ সংবাদ

নরসিংদীর পলাশ উপজেলায় সিএনজির চাপায় জুবায়ের ইসলাম (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার চামড়াবো সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের ইসলাম চামড়াবো গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সে পূর্ব ঘোড়াশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার দুপুরে জুবায়ের বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। পথে চামড়াবো সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, দুর্ঘটনার পর সিএনজির চালক পালিয়ে গেছেন। তবে ঘটনাস্থল থেকে সিএনজিটি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৭ মে ২০২৬

পলাশে অটোরিকশার চাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

নরসিংদীর পলাশ উপজেলায় সিএনজির চাপায় জুবায়ের ইসলাম (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার চামড়াবো সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের ইসলাম চামড়াবো গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সে পূর্ব ঘোড়াশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার দুপুরে জুবায়ের বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। পথে চামড়াবো সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, দুর্ঘটনার পর সিএনজির চালক পালিয়ে গেছেন। তবে ঘটনাস্থল থেকে সিএনজিটি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত