দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের দিনে সারা বাংলাদেশের মানুষের কাছে একটাই আবেদন, আসুন আমরা সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নির্দেশে এগিয়ে যাই। ত্যাগ স্বীকার করার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করি।’
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশে যারা দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার হয়ে আছেন, তাদের সেই বৈষম্য দূর করে একটি সাম্যের বাংলাদেশ নির্মাণ করাই হোক আমাদের লক্ষ্য।’
ঈদের নামাজ শেষে তিনি মাঠে উপস্থিত সাধারণ মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
আজকের এই প্রধান ঈদ জামাতে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন