পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান। জেলা শহরের ঐতিহ্যবাহী এই মাঠে এবার প্রায় ১৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসন, পৌরসভা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মুসল্লিদের নিরাপত্তা ও নির্বিঘ্নে নামাজ আদায়ের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষাকাল ও প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে বৃষ্টি প্রতিরোধী আধুনিক প্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে পুরো মাঠ। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭ টায় এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ফেনী আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোশাররফ হোসেন।
বুধবার (২৭ মে) বেলা ৪ টায় মিজান ময়দানের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফেনী পৌরসভার প্রশাসক মো. আল-আমিন সরকার।
মাঠ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা এবং ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসন জানিয়েছে, জামাতে আগত মুসল্লিদের অজু ও স্বাস্থ্যসেবার জন্য বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। এ ছাড়া শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন