সংবাদ

বিশ্বশান্তি রক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগ: জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ বীর সেনানী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৮:২১ এএম

বিশ্বশান্তি রক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগ: জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ বীর সেনানী

​বিশ্বশান্তি রক্ষায় নি​জেদের জীবন উৎসর্গ করে অনন্য নজির স্থাপনকারী বাংলাদেশের ৬ বীর সেনানীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ দিচ্ছে জাতিসংঘ। আগামী ৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষ্যে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে শান্তিরক্ষীদের এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হবে।

​জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আনুষ্ঠানিকভাবে এই মেডেল হস্তান্তর করবেন।

​চলতি বছরের ৫ জুন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বিশ্বজুড়ে আত্মত্যাগকারী মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করা হবে। সম্মানিত হতে যাওয়া এই শান্তিরক্ষীদের মধ্যে ৫৯ জনই গত বছর (২০২৫ সালে) ডিউটিরত অবস্থায় প্রাণ হারিয়েছেন। এই গৌরবময় তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের ৬ জন বীর সন্তান।

​জাতিসংঘের আব্বেই অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (UNISFA) কর্মরত অবস্থায় গত ২০২৫ সালের ১৩ ডিসেম্বর একটি আকস্মিক ড্রোন হামলায় নিহত হন বাংলাদেশের এই ৬ শান্তিরক্ষী। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সেই ৬ বীর সেনানী হলেন: ​প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, 

​প্রাইভেট মো. সবুজ মিয়া, ​কর্পোরাল মো. মাসুদ রানা, ​প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, ​প্রাইভেট শামীম রেজা ও ​প্রাইভেট শান্ত মন্ডল।

​জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থেকে যারা বিশ্বশান্তি ও মানবতার সেবায় নিজেদের সর্বোচ্চ জীবন বিসর্জন দেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর এই সম্মানজনক ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করে জাতিসংঘ। বাংলাদেশের এই ৬ বীরের আত্মত্যাগ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের গৌরব ও মর্যাদাকে আরও উঁচুতে নিয়ে গেল।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

বিশ্বশান্তি রক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগ: জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ বীর সেনানী

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

​বিশ্বশান্তি রক্ষায় নি​জেদের জীবন উৎসর্গ করে অনন্য নজির স্থাপনকারী বাংলাদেশের ৬ বীর সেনানীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ দিচ্ছে জাতিসংঘ। আগামী ৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষ্যে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে শান্তিরক্ষীদের এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হবে।

​জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আনুষ্ঠানিকভাবে এই মেডেল হস্তান্তর করবেন।

​চলতি বছরের ৫ জুন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বিশ্বজুড়ে আত্মত্যাগকারী মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করা হবে। সম্মানিত হতে যাওয়া এই শান্তিরক্ষীদের মধ্যে ৫৯ জনই গত বছর (২০২৫ সালে) ডিউটিরত অবস্থায় প্রাণ হারিয়েছেন। এই গৌরবময় তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের ৬ জন বীর সন্তান।

​জাতিসংঘের আব্বেই অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (UNISFA) কর্মরত অবস্থায় গত ২০২৫ সালের ১৩ ডিসেম্বর একটি আকস্মিক ড্রোন হামলায় নিহত হন বাংলাদেশের এই ৬ শান্তিরক্ষী। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সেই ৬ বীর সেনানী হলেন: ​প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, 

​প্রাইভেট মো. সবুজ মিয়া, ​কর্পোরাল মো. মাসুদ রানা, ​প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, ​প্রাইভেট শামীম রেজা ও ​প্রাইভেট শান্ত মন্ডল।

​জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থেকে যারা বিশ্বশান্তি ও মানবতার সেবায় নিজেদের সর্বোচ্চ জীবন বিসর্জন দেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর এই সম্মানজনক ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করে জাতিসংঘ। বাংলাদেশের এই ৬ বীরের আত্মত্যাগ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের গৌরব ও মর্যাদাকে আরও উঁচুতে নিয়ে গেল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত