সংবাদ

নেছারাবাদে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:২৭ এএম

নেছারাবাদে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা
নেছারাবাদে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ছবিঃ সংবাদ

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অসামান্য উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে। অন্যথায় স্বাধীনতার প্রকৃত ইতিহাস ম্লান হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেছারাবাদ উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন এবং স্বরূপকাঠি পৌর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে বীরত্বের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং তার অবদানের কারণেই আজ দেশ স্বাধীনতার সুফল ভোগ করছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে জিয়া পরিবার নেতৃত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে। বিএনপি একটি গণতান্ত্রিক ও উন্নয়নমুখী রাজনৈতিক দল এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, দলের ভেতরে কোনো ধরনের উপদলীয় কোন্দল বা গ্রুপিং রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনে বিজয়ী হতে হলে তৃণমূলের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

নেছারাবাদে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত