সংবাদ

বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার জেরে ১২ বাড়িতে অগ্নিসংযোগ

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৬:৪২ পিএম

বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার জেরে ১২ বাড়িতে অগ্নিসংযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে তরুণকে পিটিয়ে হত্যার জের ধরে খানপুর গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে জুবায়ের হোসেন রাকিব (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার জেরে সন্দেহভাজনদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিহতের স্বজন ও উত্তেজিত এলাকাবাসী। রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খানপুর গ্রামের ভোলাহাজী বাড়ি ও স্বর্ণকার পাড়ার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গতকাল শনিবার রাতে ভোলাহাজী বাড়ির রাকিবকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে উত্তেজিত জনতা স্বর্ণকার পাড়ার মনতাজ মেম্বার, রফিক উল্যাহ, পারভিন আক্তার ও মামুনের বাড়িসহ অন্তত ১২টি বসতঘরে হামলা চালায়। এ সময় তারা ঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘হত্যাকাণ্ডের জেরে উত্তেজিত জনতা ৮-১০টি ঘরে আগুন দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরবর্তী সহিংসতা রোধে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এর আগে, শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের বাগবিতণ্ডা হয়। সেখান থেকে ছোট ভাই রিমনকে নিয়ে বাড়ি ফেরার পথে অন্ধকার স্থানে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। লোহার রড দিয়ে পিটিয়ে রাকিবের মাথা ও শরীরে গুরুতর জখম করা হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার জেরে ১২ বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত