সংবাদ

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৭:১২ পিএম

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু
ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে সুফিয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) দিবাগত রাতে তিনি মারা যান। এ নিয়ে গত চার মাসে জেলাটিতে হামের উপসর্গে ১৩ জনের মৃত্যু হলো। মৃত সুফিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ওমর আলীর মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৯ মে জ্বর, সর্দি ও কাশির উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুষ্টিয়ায় গত চার মাসে হামের উপসর্গে যে ১৩ জন মারা গেছেন, তাদের মধ্যে ১২ জনই শিশু এবং একজন বৃদ্ধা।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন বলেন, জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৫৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৫২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডা. নাসরিন আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ফিরেছেন ১৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ৬৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে সুফিয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) দিবাগত রাতে তিনি মারা যান। এ নিয়ে গত চার মাসে জেলাটিতে হামের উপসর্গে ১৩ জনের মৃত্যু হলো। মৃত সুফিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ওমর আলীর মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৯ মে জ্বর, সর্দি ও কাশির উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুষ্টিয়ায় গত চার মাসে হামের উপসর্গে যে ১৩ জন মারা গেছেন, তাদের মধ্যে ১২ জনই শিশু এবং একজন বৃদ্ধা।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন বলেন, জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৫৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৫২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডা. নাসরিন আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ফিরেছেন ১৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ৬৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত