সংবাদ

অকটেন–পেট্রোল–কেরোসিন লিটারে ৫ টাকা বাড়লো, ডিজেল অপরিবর্তিত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ জুন ২০২৬, ১২:২৫ পিএম

অকটেন–পেট্রোল–কেরোসিন লিটারে ৫ টাকা বাড়লো, ডিজেল অপরিবর্তিত

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

র‌বিবার ৩১ মে রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল ১১৫ টাকা লিটারেই থাকছে। অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন দাম র‌বিবার (৩১ মে) দিবাগত রাত বারোটা অর্থাৎ সোমবার ১ জুলাই থেকে থেকে কার্যকর হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

অকটেন–পেট্রোল–কেরোসিন লিটারে ৫ টাকা বাড়লো, ডিজেল অপরিবর্তিত

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

র‌বিবার ৩১ মে রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল ১১৫ টাকা লিটারেই থাকছে। অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন দাম র‌বিবার (৩১ মে) দিবাগত রাত বারোটা অর্থাৎ সোমবার ১ জুলাই থেকে থেকে কার্যকর হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত