সংবাদ

আদিতমারীতে ট্রাকের ধাক্কায় তরুণীর মৃত্যু

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ১ জুন ২০২৬, ১২:০৫ পিএম

আদিতমারীতে ট্রাকের ধাক্কায় তরুণীর মৃত্যু
আদিতমারী থানা। ছবি : সংবাদ

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় লালমনিরহাট-চাপারহাট বাইপাস সড়কের কমলাবাড়ী ইউনিয়নের জামতলা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে। এ ঘটনায় তানিয়ার দুলাভাই পুলিশ কনস্টেবল আব্দুল মমিন আহত হয়েছেন। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল মমিন ঈদের ছুটিতে বাড়িতে এসে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গতকাল বিকেলে শ্যালিকা তানিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথে জামতলা মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা আহত মমিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

আদিতমারীতে ট্রাকের ধাক্কায় তরুণীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় লালমনিরহাট-চাপারহাট বাইপাস সড়কের কমলাবাড়ী ইউনিয়নের জামতলা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে। এ ঘটনায় তানিয়ার দুলাভাই পুলিশ কনস্টেবল আব্দুল মমিন আহত হয়েছেন। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল মমিন ঈদের ছুটিতে বাড়িতে এসে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গতকাল বিকেলে শ্যালিকা তানিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথে জামতলা মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা আহত মমিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত